বিস্ফোরক দ্রবের আইনে গুলশান থানার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাজাহানসহ ৫ নেতার বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার দুপুরে মহানগর হাকিম রেজাউল করিমের আদালত মোহাম্মদ শাহজাহান ও লিংকনের ২ দিনের এবং বেলাল আহম্মেদ, হাবিবুর রহমান ওরফে হাবিব ও মনিরুল হক ওরফে মনিরের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই মো. আব্দুল রাকিব তাদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

অন্যদিকে বিএনপির সহকারী দফতর সম্পাদক মো. শামীমুর রহমান ওরফে শামীমের নথি পর্যালোচনাপূর্বক আদেশ দেয়া হবে বলে নির্দেশ দেন আদালত।

জেএ