জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে করা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আবেদনের ওপর আজ শুনানি হবে। দুপুরের বিরতির পর আদালতে এ বিষয়ে শুনানি শুরু হবে বলে জানা গেছে।
রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি বোরহানউদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানির এই সময় নির্ধারণ করেন।
পরে খালেদা জিয়ার আইনজীবী মাহবুব উদ্দিন খোকন বলেন, আবেদন দুটি কার্যতালিকায় রয়েছে। রাষ্ট্রপক্ষ সময় চেয়েছে। আদালত আজ বেলা আড়াইটার শুনানির জন্য সময় নির্ধারণ করেছেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় গত রোববার এ আবেদন (রিভিশন) করা হয়।
আবেদনটি করার পর খালেদা জিয়ার আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন খোকন বলেন, দুটি মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে আবেদন করা হয়েছে। একই সঙ্গে মামলা দুটির কার্যক্রম স্থগিত ও বিচারিক আদালতের নথি তলবের আরজি জানানো হয়েছে।
গত ১৯ মার্চ এই দুই মামলায় খালেদা জিয়া ও তাঁর বড় ছেলে তারেক রহমানসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক বাসুদেব রায়। এ দুই মামলায় সাক্ষ্য নিতে ২১ এপ্রিল দিন ধার্য করা হয়।
মাহবুব উদ্দিন খোকন দাবি করেন, অভিযোগ গঠনে যথাযথ আইনি-প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। আইন অনুসারে অভিযোগ গঠন করার সময় খালেদা জিয়া দোষী না নির্দোষ, তা জিজ্ঞেস করা হয়নি। নিজ কক্ষে বসে আদালতের কর্মচারীর মাধ্যমে অভিযোগ গঠন করার বিষয়টি সবাইকে জানানো হয়। এটা ফৌজদারি কার্যবিধির ২৪২ ধারার পরিপন্থী।
[b]ঢাকা, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]
অপরাধ
দুর্নীতির দুই মামলায় খালেদার আবেদনের ওপর শুনানি আজ
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে করা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আবেদনের ওপর আজ শুনানি হবে। দুপুরের বিরতির পর আদালতে এ বিষয়ে শুনানি শুরু হবে বলে জানা গেছে।





