সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটটি হ্যাক করা হয়েছে। ওয়েবসাইটটিতে ঢুকতে গেলেই ‘হ্যাকড বাই কিং হামজা’ লেখা দেখা যাচ্ছে।
এর নিচেই লেখা ‘পাকিস্তান জিন্দাবাদ’। ওয়েবসাইটটিতে ক্লিক করলেই স্ক্রিনে ভেসে আসছে পাকিস্তানের পতাকা।
গতকাল বুধবার সন্ধ্যা ৬টা থেকে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটটি দেখা যাচ্ছে না। সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবী এ তথ্য জানিয়েছেন।
ওয়েবসাইটটিতে ঢোকার চেষ্টা করা হলে দেখা যায়, স্ক্রিনে ইংরেজি অক্ষরে পাকিস্তান জিন্দাবাদ লেখার নিচেই রয়েছে ‘কিং হামজা ওয়াজ হিয়ার’।
স্ক্রলে আবদুল ওয়াহাব, নোমান রশিদের নাম উল্লেখ করে অল পাকিস্তানি হান্টারস দেখা যাচ্ছে।
এ ব্যাপারে জানতে চাইলে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সহ-সম্পাদক মাজেদুল ইসলাম উজ্জ্বল পাটোয়ারী বলেন, ‘বিষয়টি আমাদের জানা নেই। তবে অনেক আইনজীবীরা ওয়েবসাইটে প্রবেশ করতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছেন।’
এসএম





