‎বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে বাংলামোটর ট্রাফিক বক্সের সামনে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম মো.শওকত আলী।

‎ট্রাফিক পুলিশ জানায়, বাংলামোটর ট্রাফিক সিগনালে এক নারীর গলার চেইন টান দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে স্থানীয় জনতা। পরে গণপিটুনি পর তাকে নিকটস্থ পুলিশ বক্সে নেওয়া হয়। অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাইয়ের পর তাকে রমনা থানায় পাঠানো হয়েছে।

‎এ বিষয়ে রমনা মডেল থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সুমন জানান, বাংলামোটর এলাকা থেকে একজনকে আটক করে আমাদের থানায় নিয়ে আসা হয়েছে। তবে তার বিরুদ্ধে মামলা হবে কি না সেই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

এমএম