দেশের র্শীর্ষ স্থানীয় ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই’র সাবেক সভাপতি ও এনার্জির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আনিসুল হককে দেশ এনার্জি লিমিটেডের কমপক্ষে ২ শতাংশ শেয়ার যথাযথ দাম দিয়ে কিনতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সোমবার কোম্পানি ও শেয়ার সংক্রান্ত হাইকোর্ট বেঞ্চের বিচারপতি মো. রেজাউল হাসান এই নির্দেশ দেন।
আদালত নিদের্শ বলেন, দেশ এনার্জি লিমিটেডের উদ্যোক্তা নূহের লতিফ খান ও তার বোন শাহপার সাবার শেয়ার উপযুক্ত দাম দিয়ে কিনে নিতে আনিসুল হক ও তার সহযোগীদের নির্দেশ দেয়া হয়েছে ।
উদীয়মান ব্যবসায়ী হিসাবে ২০১২ সালে ইংরেজি দৈনিক ডেইলি স্টারের শিরোনামে আসা নূহের লতিফ খান মাত্র ২১ বছর বয়সে দেশ এনার্জি গড়ে তোলেন। সাবাও দেশ এনার্জির একজন উদ্যোক্তা পরিচালক।এ কোম্পানিতে তাদের শেয়ারের পরিমাণ ১০ শতাংশ করে।
২০০৫ সালে প্রতিষ্ঠিত দেশ এনার্জি লিমিটেডের অধীনে সিলেটের কুমারগাঁওয়ে গ্যাসচালিত ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তেলনির্ভর দুটি ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে,যার মোট উৎপাদন ক্ষমতা ১১০ মেগাওয়াট।
আনিসুল হক দেশ এনার্জি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং তার ছেলে নাভিদুল হক প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক পদে রয়েছেন।
[b]ঢাকা,কেএ ১৯ মে (টাইম নিউজবিডি.কম)/[/b]
অপরাধ
আনিসুল হককে ২ শতাংশ শেয়ার কিনতে হাইকোর্টের নির্দেশ
দেশের র্শীর্ষ স্থানীয় ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই’র সাবেক সভাপতি ও এনার্জির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আনিসুল





