আওয়ামী লীগ ও মন্ত্রিসভা থেকে বহিষ্কৃত আব্দুল লতিফ সিদ্দিকী আত্মসমর্পণ করেছেন। ধানমন্ডি থানায় তিনি আত্মসমর্পণ করেন।
আজ মঙ্গলবার দুপুর দেড়টায় তিনি আত্মসমর্পণ করেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাকে গ্রেফতারের নির্দেশ দেয়ার পর তিনি আত্মসমর্পণ করেন বলে জানা যায়।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আইজিপিকে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
এএইচ/এসএইচ





