বাংলাদেশ পেট্টোলিয়াম করপোরেশন'র (বিপিসি) হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগে সার্ভে প্রতিষ্ঠানের ৮ কর্মকর্তাকে অনুসন্ধানে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার দুদকের প্রধান কার্যালয়ে ক্যাপ্টেন কাদের ই কিবরিয়া, মোস্তাফিজুর রহমান, আবু তাহের, জানে আলম, নজরুল ইসলাম, গাজী আব্দুল আলী, ফজলুর রহমান এবং মোবারক হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হয়।
দুদকের উপ-পরিচালক যতন কুমার রায় বিদেশি সার্ভে প্রতিষ্ঠান এসজিএস, ইন্টারটেক এবং রয়েলের ওই ৮ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেন।
অভিযোগ রয়েছে, ওশান লস (সমুদ্রে পরিবহন জনিত লোকসান) কম-বেশি দেখিয়ে বিপিসি যে হাজার কোটি টাকা লোকসান দেখিয়েছে তার ভিত্তি ছিলো সার্ভে প্রতিষ্ঠানের প্রতিবেদন। অনুসন্ধানে প্রতিষ্ঠান ৩টি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কার কি ভূমিকা ছিলো সে বিষয়ে জানতেই জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদে ৮ কর্মকর্তা বিপিসি’র লোকসানের দায়ভার না নিয়ে নিজ নিজ দায়িত্বের কথা তুলে ধরেন।
দুদক গত ৮জুন ৩ সার্ভে প্রতিষ্ঠানের ২৪ কর্মকর্তাকে তলব করা হয়। তাদের মধ্য থেকে ৮ জন মাত্র সাক্ষ্য দিলেন। অবশ্য এর আগে বিপিসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। লিখিত বক্তব্যও প্রেরণ করেন কোনো কোনো কর্মকর্তা।
ঢাকা, একে, ২২ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





