খুলনার দিঘলিয়া উপজেলায় এক কাঠ ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৯টার দিকে পশ্চিমপাড়া গ্রামের নিজ বাড়ির সামনে তাকে হত্যা করা হয়। নিহত লক্ষ্মীকান্ত মণ্ডল (৩৬) পশ্চিমপাড়া গ্রামের নথুরাম মণ্ডলের ছেলে।

নিহতের ভাইয়ের স্ত্রী শোভা মণ্ডল জানান, লক্ষ্মীকান্ত রাতে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তাকে গুলি করে পালিয়ে যায়।

পরে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে আসে। তখন জরুরি বিভাগের চিকিৎসক মাহাবুবুর রহমান তাকে মৃত ঘোষণা করেন বলে জানান শোভা মণ্ডল।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হোসেন জানান, তিনি ঘটনাটি শুনেছেন এবং সেখানে যাচ্ছেন। লাশ হাসপাতাল মর্গে আছে বলে জানান ওসি।

ঢাকা, ০৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ