বুধবার দুর্নীতি দমন কমিশনে আসবেন ভুয়া মুক্তিযোদ্ধা ও সাবেক পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মহাপরিচালক সহিদুর রহমান। তার বিরুদ্ধে মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির অনুসন্ধা চলছে।

গত ২০ নভেম্বর তাকে জিজ্ঞাসাবাদের কথা থাকলেও তিনি ২৬ নভেম্বর বিকেল ৩ টা পর্যন্ত  সময় নেন। সে হিসেবে বুধবার যে কোনো সময় তিনি দুদকের অনুসন্ধানী কর্মকর্তা সহকারি পরচালক সেলিনা আক্তার মনির দফতরে হাজির হতে পারেন।

জানা যায়,পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সদ্য অবসরে যাওয়া পরিচালক  সহিদুর রহমান অনুসন্ধান কর্মকর্তাকে বিকাল ৩টায় আসবেন বলে চিঠি পাঠিয়ে সময় চান। তবে গণমাধ্যমের দৃষ্টি এড়াতে এর আগে-পরে দুদকে হাজির হতে পারেন বলে জানা গেছে।  গত ১৬ নভেম্বর তাকে দেয়া তলবি নোটিশ  পাঠায় দুদক  সহকারি পরিচালক সেলিনা আক্তার মনি।

একই সঙ্গে (পাউবো) সাবেক পরিচালক সহিদুর রহমানের বিরুদ্ধে অবেধ সম্পদের অভিযোগের অনুসন্ধান দুদকের ওই কর্মকর্তা। এবিষয়ে তাকে দুদক ৩ বার তলবি নোটিশ পাঠায়। তবে তিনি একবার দুদকে হাজির হয়েছেন বলে জানা যায়। আর প্রতিবারই তিনি মিডিয়াকে এরিয়ে যাবার চেষ্টা করেছেন।

একে, জেএ