রাজধানীর লালবাগে সাপের বিষ ও একটি আগ্নেয়াস্ত্রসহ তিন ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

সোমবার বিকেল ৪টার দিকে তাদের আটক করা হয়। র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার শেখ জিল্লুর রহমান এ অভিযান চালান।

উদ্ধার বিষের আনুমানিক বাজারমূল্য ৪৫ কোটি টাকা বলে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

আটকরা হলেন- আবুল হোসেন (৪৬), কাজী নাসির উদ্দিন (৩৬) এবং আবু মুহিদ আহমেদ (২৮)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল লালবাগের ইরাকি কবরস্থান মাঠের পশ্চিম পাশের একটি চারতলা ভবনের নীচতলার ফ্লাট থেকে তিনজনকে গ্রেপ্তার করে।

র‌্যাবের দাবি, এই চক্রটি দীর্ঘদিন ধরে সাপের বিষ পাচার করে আসছে।

এআইজে