নিহত শেখ সোহেল খানজাহান আলী থানাধীন আটরা শেখপাড়া এলাকার বাসিন্দা বাচ্চু শেখের ছেলে। তিনি মাছের ঘের ও ইন্টারনেট ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেলা আড়াইটার দিকে আফিল গেট এলাকার বিসমিল্লাহ মোটর গ্যারেজে মোটরসাইকেল মেরামতের জন্য আসেন শেখ সোহেল। বিকাল ৩টার দিকে একটি মোটরসাইকেলে করে আসা দুই যুবক তাকে লক্ষ্য করে পরপর চার থেকে পাঁচটি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন শেখ সোহেল। সেখানেই মৃত্যু হয়।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, ‘দুজন যুবক তাকে গুলি করে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। ঘটনার কারণ জানার চেষ্টা করছে পুলিশ।’