ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।
ওসি জানান, জরুরি পরিষেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পাওয়া যায় বসুন্ধরা আবাসিক এলাকার ‘ই’ ব্লকের ১৪ নম্বর সড়কের ৪ নম্বর প্লটের নির্মাণাধীন একটি বাড়ির পানির ট্যাংকে চারজন প্রবেশ করার পর আর বের হননি। পরে সেখানে গিয়ে দেখা যায়, পানির ট্যাংকের ভেতরে তিনজন মারা গেছেন এবং একজন অসুস্থ অবস্থায় আছেন।
তারা নির্মাণাধীন ভবনে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। নির্মাণকাজে ব্যবহৃত বাঁশ ও খুঁটি খোলার জন্য তাঁরা সেখানে নেমেছিলেন। এই ভবনের একতলার নির্মাণকাজ শেষ হয়েছে। দোতলার কাজ শুরু হবে।