বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মানহানির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৩ নভেম্বর দিন ধার্য করেছে আদালত।

আজ সোমবার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে প্রতিবেদন না দেয়ায় পরবর্তী প্রতিবেদন দাখিলের জন্য ১৩ নভেম্বর দিন ধার্য করেন ঢাকা মহানগর হাকিম আতাউল হক।

এর আগে ৮ সেপ্টেম্বর পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আগামী ২০ অক্টোবরের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিল আদালত।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৪ সালের ২৪ আগস্ট লন্ডনে এক আলোচনা সভায় তারেক রহমান বলেন, আওয়ামী লীগ নেতারা কুলাঙ্গার এবং শেখ হাসিনা কুলঙ্গারদের নেত্রী। এরপর ২ সেপ্টেম্বর লন্ডনে আরেক আলোচনা সভায় তিনি জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বলেন।

এজাহারে আরো বলা হয়, মির্জা ফখরুল ৫ সেপ্টেম্বর সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীতে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চের ভাষণ শেষে জয় পাকিস্তান বলেন এবং বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেননি।

তাদের এসব বক্তব্য বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় বাদীর সুনাম ুণœ হয়েছে বলে এহাজারে উল্লেখ করা হয়েছে।

এ কারণে ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী ঢাকা মহানগর হাকিম এরফান উল্লাহর আদালতে মামলাটি করেন।

এএইচ