সংখ্যালঘু সুরক্ষা আইন বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জনিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আজ রোববার (২৪ অক্টোবর) রাজধানীর বিচারক প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
আইনমন্ত্রী বলেন, দেশেকে অস্থিতিশীল করতেই সারাদেশে সাম্প্রদায়িক সহিংসতা করা হয়েছে।
এর সাথে জড়িতরা যে দলেরই হোক না কেনো তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। কেউ যদি ব্যক্তি স্বার্থে অন্যায় করে তাদেরও বিচারের আওতায় আনা হবে।
ইতোমধ্যে আসামিরা ধরা পড়েছে, তদন্তও চলছে বলেও জানান আনিসুল হক।
এইচএন





