‘বাংলাদেশ ব্যাংকের ইতিহাস’ গ্রন্থে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি না ছাপানোর ঘটনায় বইটি বাজার থেকে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে বইটির সর্বশেষ সম্পাদনরা দায়িত্বে থাকা শুভঙ্কর সাহাকে তলব করা হয়েছে।
আজ (১৯ ফেব্রুয়ারি) মঙ্গলবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন।
‘বাংলাদেশ ব্যাংকের ইতিহাস’ গ্রন্থটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি না থাকায় ইতিহাস বিকৃতি হয়েছে বলে অভিযোগ।
আগামী ১২ মার্চ তাকে আদালতে হাজির হয়ে এই বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। আদালত বলেছে, উনি হাজির না হলে সংশ্লিষ্ট থানাকে এই বিষয়ে ব্যবস্থা নিতে বলা হবে।
শুভংকর সাহা ‘বাংলাদেশ ব্যাংকের ইতিহাস’ বইয়ের সম্পাদনা কমিটির সম্পাদক ছিলেন। এই বইয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি না ছাপানোর বিষয়ে বলেছেন, ব্যাংক সংশ্লিষ্ট বিষয়ে বঙ্গবন্ধুর ছবি পাওয়া যায় নি।
গতকাল (১৮ ফেব্রুয়ারি) অভিযোগে বিষয়ে গঠিত তদন্ত কমিটি হাইকোর্টে যে প্রতিবেদন দাখিল করেছে তাতে বলা হয়- ‘বাংলাদেশ ব্যাংকের ইতিহাস’ বইয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অন্তর্ভুক্ত না করায় ইতিহাস বিকৃতি হয়েছে। একই সঙ্গে বইটিতে বঙ্গবন্ধুর ছবি অন্তর্ভুক্ত না হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের গাফিলতি ও সমন্বয়হীনতা ছিল।
এমবি





