শনিবার সকাল ছয়টা থেকে রবিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে. এন. রায় নিয়তি জানান, মাদকবিরোধী অভিযানে গ্রেফতার আসামিদের কাছ থেকে ৩৯০৩টি ইয়াবা, ১৫৫.৫ গ্রাম হেরোইন, ৬ কেজি ৯০০ গ্রাম গাঁজা, ১০টি নেশাজাতীয় ইনজেকশন, ১০ বোতল ফেনসিডিল ও ২০ লিটার দেশি মদ জব্দ করা হয়।
আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
এনএইচ





