মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর রিভিউয়ের রায়ের কপি ঢাকা কেন্দ্রীয় কারাগারে যাচ্ছে।
মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে আইন গবেষণা কর্মকর্তা ফাহিম ফয়সালসহ চারজন রায়ের কপি নিয়ে কারাগারে রওনা দিয়েছেন।
এর আগে মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চে মীর কাসেমের রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন। পরে বিকেলে পাঁচ বিচারপতির স্বাক্ষরিত ২৯ পৃষ্ঠার রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
রায় প্রকাশের পর সন্ধ্যা সোয়া ৬টার দিকে সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার মেহেদী হাসান ট্রাইব্যুনালে রায়ের কপি পৌঁছে দেন। এখন ট্রাইব্যুনাল থেকে কারাগারে যাচ্ছে রায়ের কপি।
এসএম





