বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনকে যথাযথ আইনী প্রক্রিয়া ছাড়া গ্রেফতার অথবা হয়রানি না করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি হাবিবুল গনি সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
গ্রেফতার হতে পারে এমন শঙ্কায় আদালতে সুনিদির্ষ্ট প্রতিকার চেয়ে আবেদন করেন ফজলুল হক মিলন।
আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দস কাজল, ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী।
[b]ঢাকা, ফেব্রুয়ারি ৫ (টাইমনিউজবিডি.কম) // জিই//এসএইচ[/b]