দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা গ্যাটকো, নাইকো ও বড়পুকুরিয়া মামলার তিনটি রিট ও একটির আবেদন প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়েছে।

বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার দুপুরে প্রধান বিচারপতির কাছে সংশ্লিষ্ট মামলার রিট ও আবেদন পাঠান।

বিষয়টি নিশ্চিত করে খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী জানান, সংশ্লিষ্ট মামলাগুলোর শুনানির জন্য নতুন বেঞ্চ নির্ধারণ করতে প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়েছে।

বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের বেঞ্চে এত দিন খালেদা জিয়ার দুর্নীতি মামলাগুলোর শুনানি চলছিল।

কেএইচ