অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও লহ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শহীদুদ্দিন চৌধুরী এ্যানীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার রাজধানীর রমনা মডেল থানায় দুদকের উপ-পরিচালক মঞ্জুর মোর্শেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য  মামলার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মামলার এজাহারে এ্যনীর বিরুদ্ধে এক কোটি ৪০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। দুদকের প্রাথমিক অনুসন্ধানে এ অভিযোগের সত্যতা পাওয়ায় দুদুক মামলা দায়ের করে।

কেএ