রামুর বৌদ্ধ মন্দিরে হামলার ঘটনায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় জামায়াত নেতা তোফায়েল আহমেদকে চার সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
সোমবার রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি মো.মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ৫ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইকরামুল হক টুটুল। তোফায়েল আহমেদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মকবুল হোসেন।
এ জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করলে সোমবার তোফায়েলকে নিম্ন আদালতে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন।
উল্লেখ্য,২০১২ সালে সেপ্টেম্বরে কক্সবাজারের রামুর বৌদ্ধ মন্দিরে হামলার ঘটনায় করা মামলায় আসামি ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলার জামায়াত সমর্থিত চেয়ারম্যান তোফায়েল আহমেদ। এ মামলায় ২০১৩ সালের ২৯ নভেম্বর গ্রেফতার হন তিনি। পরে চলতি বছরের ১৯ মার্চ হাইকোর্ট থেকে জামিন পান তোফায়েল।
[b]ঢাকা, কেএ ১২ এপ্রিল(টাইম নিউজ বিডি)/[/b]/ [b]এমআর[/b]
অপরাধ
উপজেলা চেয়ারম্যানকে আত্মসমর্পনের নির্দেশ
রামুর বৌদ্ধ মন্দিরে হামলার ঘটনায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় জামায়াত নেতা তোফায়েল আহমেদকে





