জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার চার্জ শুনানির জন্য সময়ের আবেদন করলেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার আইনজীবী। বুধবার ঢাক‍ার তৃতীয় বিশেষ জজ আদালতে দু’টি মামলায় আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ। দুপুরে আদালতে খালেদা জিয়ার উপস্থিতিতে এ আবেদন দু’টির ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।
আবেদনে বলা হয়, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটি নিয়ে আপিল বিভাগে লিভ টু আপিল এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় হাইকোর্ট বিভাগে এ মামলাটি বাতিলের জন্য আবেদন করা হয়। বর্তমানে তা শুনানির অপেক্ষায়।
তাই হাইকোর্টে শুনানি শেষ না হওয়া পর্যন্ত তৃতীয় জজ আদালতে মামলার চার্জ শুনানি স্থগিত রাখার জন্য আবেদন করা হয়।
[b]ঢাকা, ১৯ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]