পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার বেলা সোয়া ১১টা থেকে পৌনে ১২টা পর্যন্ত দুদকের প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সহকারী পরিচালক সামছুল আলম তাকে জিজ্ঞাসাবাদ করেন।
জানা গেছে, পিডিবিএফ’র সোলার প্রকল্পের আওতায় সোলার ক্রয়ে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগসহ বিপুল পরিমাণ অবৈধ সম্পদের অভিযোগ ওঠে।
এসব অভিযোগ অনুসন্ধানের জন্য আগেই পিডিবিএফ’র সোলার প্রকল্পের ব্যবস্থাপক আ আ ম আনোরুজ্জামানকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির এমডি মাহবুবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হয়।
ঢাকা, ১১ সেপ্টেম্বর,টাইমনিউজবিডি.কম, এআর





