রাজধানীর উত্তরা মাইলস্টন কলেজের ছাত্র রেদওয়ার আহমেদ রাজিবকে অপহরণের সঙ্গে জড়িত থাকার দায়ে আটক ৯ জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদের ৮ জনকে ৩ দিন করে এবং একজনকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার বিকাল সাড়ে ৪টায় ঢাকা মহানগর  হাকিম তারেক ময়নুল ইসলাম ভূইয়া এ রিমান্ড আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই হযরত আলী ঢাকা মহানগর সিএমএম আদালতে আসামিদের হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত এ আদেশ দেন।
রিমান্ড মঞ্জুর হওয়া আটককৃতরা হলেন, মোফাজ্জল হোসেন, এমদাদ আলী, আব্দুর রাজ্জাক, লেবু মিয়া, মাসুদ রানা, রাজিব ওরফে আকাশ, মীর নোমান সালেহিন, ওসমান গণি এবং নারী আসামী সুমাইয়া।
[b]ঢাকা, ২৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]