শাহবাগ থানায় বিস্ফোরক আইনের একটি মামলায় জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার বেলা সোয়া ১২টায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম এ রিমান্ড মঞ্জুর করেন।
এছাড়া শাহবাগ থানার আরও দুই মামলায় রিমান্ড আবেদন করা হলে এক মামলার রিমান্ড আবেদন নামঞ্জুর করে অপর মামলায় ৯ এপ্রিল শুনানির জন্য দিন ধার্য করেছেন।
উল্লেখ্য, গত বছরের জানুয়ারি, মার্চ ও এপ্রিল মাসে হরতালের সময় বোমা বিস্ফোরণের ঘটনায় এ মামলা তিনটি দায়ের করা হয়েছিল।
[b]
ঢাকা, ৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]
অপরাধ
ছাত্রদল সাধারণ সম্পাদকের ফের ১ দিনের রিমান্ড
শাহবাগ থানায় বিস্ফোরক আইনের একটি মামলায় জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত





