রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরকারি, আধা সরকারি, স্বায়ত শাসিত্ব ও সেবামূলক প্রতিষ্ঠানে লাগামহীন দুর্নীতি, অনিয়ম প্রতিরোধ এবং ঘুষখোরদের ধরার জন্য বিশেষ ফাঁদ পাতার উপর জোর দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কারণ দুর্নীতিবাজ ও ঘুষখোরদের কাছে দেশের মানুষ আজ অসহায় এবং জিম্মিহয়ে পড়েছে।
সোমবার দুদকের চেয়ারম্যান মোঃ বদিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রৈমাসিক সভায় এ সদ্ধিান্ত হয়। সভায় দুই কমিশনার, ৬ মহাপরিচালক, ৬ বিভাগীয় কার্যালয়ের পরিচালক, ২২ সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থতি ছিলেন।
নাম না প্রকাশের শর্তে সভায় অংশ নেয়া এক কর্মকর্তা জানান, দুর্নীতিবাজ, অপরাধী এবং ঘুষখোরদের জন্য আরও বেশি ফাঁদ মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুদক। একইসঙ্গে মামলার বিষয়ে বিভাগীয় কার্যালয়গুলোকে আরও বেশি তৎপর হওয়ার তাগিদ দেয়া হয়।
সভায় গত ৩ মাসে সমন্বিত জেলা কার্যালয়গুলোর কার্যক্রম, অনুসন্ধান, তদন্ত , প্রতিরোধ কার্যাক্রম সম্পর্কে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা প্রতিবেদন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
খুলনা বিভাগীয় কার্যালয়ের সাম্প্রতিক দুটি ফাঁদ মামলা, চট্টগ্রামের দুটি ফাঁদ মামলার প্রসঙ্গ তুলে ধরে এ ধরণের আরও মামলা করার তাগিদ দেন দুদকের শীর্ষ কর্মকর্তারা। সভায় দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম জোরদারের তাগিদ দেয়।
ঢাকা, একে, ২১ জুলাই, টাইমনিউজবিডি.কম, এআর





