সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির দায়ে অভিযুক্ত হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের হাইকোর্টের দেয়া জামিন বাতিল করেছে সুপ্রীমকোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি মোঃ মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আপিল মঞ্জুর করে এ আদেশ দেন।
[justify]আদালতে জেসমিন ইসলামের পক্ষে শুনানি করেন রফিল-উল হক আর দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান।[/justify]
[justify]হাইকোর্টের জামিন মঞ্জুরের আদেশ বাতিল করায় এক্ষেত্রে আদালতের অনুমতি সাপেক্ষে পরবর্তী কার্যক্রম পরিচালনায় আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন দুদকের আইনজীবী।[/justify]
[b]ঢাকা, ১০ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]