সাভার উপজেলা বিএনপি দলীয় নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্জ কফিল উদ্দিনের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
রবিবার বিস্ফোরক আইনের পৃথক দু'টি মামলায় আসামি ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন চান।
শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী শহীদুল ইসলাম তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত বছর ৯ ও ১১ নভেম্বর সাভার থানাধীন ঢাকা আরিচা মহাসড়কে বিএনপিসহ ১৮ দলের হরতাল-অবরোধ সমর্থনে বোমা বিস্ফোরণ ও গাড়ি ভাংচুরের ঘটনায় ওই ২ মামলা দায়ের করে পুলিশ।
বিস্ফোরক আইনের ওই ২ মামলায় কফিল উদ্দিনসহ একটি মামলায় ১৫৮ এবং আরেকটি মামলায় ১৫৪ জনকে আসামি করা হয়। মামলা হওয়ার পর কফিল উদ্দিন হাইকোর্টে আত্মসমর্পণ করলে হাইকোর্ট তাকে ৪ সপ্তাহের জামিন প্রদান করে নিম্ন আদালতে আত্মসমর্পণ করেত বলেন।
কিন্তু এ আসামি ৪ সপ্তাহ পর নিম্ন আদালতে আত্মসমর্পন না করে পূর্বের হাইকোর্টে জামিনের বিষয় গোপন করে ফের হাইকোর্টে জামিন আবেদন করেন। পরে ফের হাইকোর্ট তাকে ৪ সপ্তাহের জামিন দেন।
রবিবার নিম্ন আদালতে আত্মসমর্পণের পর শুনানিকালে বিষয়টি প্রকাশ করে রাষ্ট্রপক্ষ। তাই প্রতারণামুলকভাবে দুইবার হাইকোর্ট থেকে জামিন নেয়ায় আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে কফিল উদ্দিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
[b]ঢাকা, ৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
অপরাধ
সাভার উপজেলা চেয়ারম্যান কফিল উদ্দিন কারাগারে
সাভার উপজেলা বিএনপি দলীয় নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্জ কফিল উদ্দিনের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। রবিবার বিস্ফোরক আইনের পৃথক দু'টি মামলায় আসামি ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ





