একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়েছে।

নতুন করে চেয়ারম্যানের দ্বায়িত্ব পেয়েছেন বিচারপতি মো. শাহিনুর ইসলাম।

রাষ্ট্রপতির আদেশে আইন মন্ত্রণালয় আজ (বুধবার) বিকালে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

হাইকোর্টের বিচারপতি আমির হোসেন ও অবসরোত্তর ছুটিতে থাকা ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর সাবেক বিশেষ জজ মো. আবু আহমেদ জমাদার বিচারক প্যানেলের সদস্য করা হয়েছে।

বর্তমান সদস্য বিচারপতি সোহরাওয়ারদীকে হাইকোর্টে ফেরত পাঠানো হয়েছে।

এমবি