পুলিশের ওপর হামলা মামলাসহ চার মামলায় ছয় মাসের জামিন পেয়েছেন সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু।
সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ আদেশ দেন।
সপুর পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান।
খন্দকার দিলীরুজ্জামান জানান, পুলিশের ওপর হামলাসহ চার মামলায় ছয়মাস করে জামিন পেয়েছেন মীর সরাফত আলী সপু।
গত বছরের ৫ জানুয়ারি নিউ মার্কেট থানায়, ২ মার্চ ও ৬ মে পল্টন থানার মামলায় জামিন পান সপু।
ঢাকা, জিই (টাইমনিউজবিডি.কম)
অপরাধ
হাইকোর্টে সপুর জামিন
পুলিশের ওপর হামলা মামলাসহ চার মামলায় ছয় মাসের জামিন পেয়েছেন সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু।