আগামী ১২ ও ১৩ মার্চ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ২০১৪-১৫ মেয়াদের নির্বাচন হবে।
বৃহস্পতিবার ছিলো মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
সুপ্রিম কোর্ট বারে ১৪টি পদের মধ্যে রয়েছে সাতটি কার্যনির্বাহী পদ ও সাতটি নির্বাহী সদস্য পদ। এক বছরের জন্য এ কমিটি নির্বাচিত হয়ে থাকে।
কার্যনির্বাহী পদগুলো হচ্ছে সভাপতি, সহ-সভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষ, সহ-সম্পাদক। এগুলোর মধ্যে সহ-সভাপতি ও সহ-সম্পাদক দুটি করে পদ।
নির্বাচন কমিটির প্রধান অ্যাডভোকেট নূর হোসেন চৌধুরী  জানান, মনোনয়নপত্র যাচাই বাচাই চলছে। যাচাই বাচাই শেষে বলতে পারব কতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল অপরটি বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্যানেলের মধ্যে লড়াই হবে।
সমন্বয় পরিষদের সভাপতি প্রার্থী আব্দুল মতিন খসরু এবং এস এম মুনীর মনোয়নপত্র দাখিল করেছেন। সম্পাদক পদে মো. রবিউল আলম (বুদু), মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদী ও আজহারুল্লাহ ভূইয়া।
অপরদিকে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্যানেলের সভাপতি প্রার্থী খন্দকার মাহবুব হোসেন ও সম্পাদক পদে এএম মাহবুব উদ্দিন (খোকন) মনোনয়নপত্র দাখিল করেছেন।
[b]ঢাকা, ২৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]