প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আইডিয়াল কো-অপারেটিভ লি: (আইসিএল) এমডি মো. শফিকুর রহমানের বিরুদ্ধে দ্বিতীয় অনুসন্ধান টিম গঠন।
মঙ্গলবার দুদকের উপ-পরিচালক হামিদুল হাসানকে অনুসন্ধানের দায়িত্ব দেয়া হয়েছে।
জানা যায়, আইসিএলএর দু’জন আমানতকারীর লিখিত অভিযোগের ভিত্তিতে দুদক নতুন এ টিম গঠন করেন। উইং কমান্ডার (অব:) শফিকুর রহমান অভিযোগ করেন তার কাছ থেকে আইসিএল’র মালিক অধিক মুনাফা প্রদানের প্রতিশ্রুতি দিয়ে ৮০ লাখ টাকা নিয়ে আত্মসাৎ করেছেন।
গ্রুপ ক্যাপটেন (অব:) আবু জাফর অভিযোগ করেন আইস্এিল’র শফিকুর রহমান তার কাছ থেকে ২ কোটি ৬২ লাখ ৮৫ হাজার টাকা আমানত হিসেবে নিয়ে আত্মসাৎ করেন। কমিশন এ দুই জনের আবেদনের ওপর ভিত্তি করে অনুসন্ধানের অনুমতি দেন ।
জানা যায, ৭০ হাজার গ্রাহকের ২৮৪ কোটি টাকা আমানত আত্মসাতের অভিযোগে আইসিএল’র এমডি মো. শফিকুর রহমানের বিরুদ্ধে দুদকের অপর একটি টিম আগ থেকেই অনুসন্ধান করছেন।
উপ-পরিচালক মোঃ নাসির উদ্দিনের নেতৃত্বে ৫ সদস্যের টিম অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন। গত ১১ ফেব্রুয়ারি শফিকুর রহমানকে দুদকে জিজ্ঞাসাবাদ করা হয়।
একে/এসএইচ





