সিজিএ সমবায় ঋণদান সমিতি লিমিটেডের সভাপতি ও অডিটর মো. রফিকুল ইসলাম সহ ৩ জনের বিরুদ্ধে ২ কোটি ৩৩ লাখ ৫৮ ৭৭৯ টাকা আত্মসাতের অভিযোগে পৃথক ২টি মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার কমিশনের নিয়মিত সভায় জালিয়াতির এবং পরস্পর যোগসাজশে ওই অর্থ আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগে তাদের বিরুদ্ধে দন্ড বিধির ৪০৯/৪০৮/১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় সংশ্লিষ্ট থানায় মামলার অনুমোদন দিয়েছেন।
আসামি ৩ জন হলেন, সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম, সম্পাদক ও সাবেক অডিটর মো. জহিরুল ইসলাম এবং সমিতির ক্যাশিয়ার ও অডিট কর্মকর্তা আবদুল কাদের।
দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ-পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ৩ আসামিই অডিট ভবনের সরকারি কর্মকর্তা।
একে/ এএইচ





