১৪ বছর অপেক্ষার পর ঘোষিত হতে যাচ্ছে চাঞ্চল্যকর 'রমনা বটমূলে বোমা হামলা' মামলার রায়। সোমবার মামলার রায় ঘোষণার কথা রয়েছ। গত ১৬ জুন মামলার রায় ঘোষণার কথা থাকলেও রায় প্রস্তত না হওয়ায় বিচারক রায় ঘোষণার এ দিন ঠিক করেন।
গত ২৮ মে ঢাকার ২য় অতিরিক্ত মহানগর দায়রা আদালতের বিচারক মো রুহুল আমিন রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি-তর্ক শুনানি শেষ করেন।
এ যাবৎ রাষ্ট্রপক্ষে মোট ৬১ জন সাক্ষী দিয়েছেন। তবে মামলার নথিতে ৮৪ জন সাক্ষীর নাম উল্লেখ করা হয়।
ঢাকা, ২২ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





