জালিয়াতির অভিযোগে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি সৈয়দ শাহিদুর রহমানের অপসরণ আদেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ বুধবার এই আদেশ দেন।
২০০৩ সালের ১ অক্টোবর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আইনজীবী সমিতির প্রাক্তন সভাপতি ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ আইনজীবীদের একটি সমাবেশে বিচারপতি সৈয়দ শাহিদুর রহমানের বিরুদ্ধে একজন আসামিকে জামিন পাইয়ে দেওয়ার জন্য টাকা নেওয়ার অভিযোগ করেন। এ বিষয়টি তদন্তের জন্য তৎকালীন প্রেসিডেন্ট ড. ইয়াজউদ্দিন আহম্মদ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে নির্দেশ দেন।
২০০৩ সালের ৬ ডিসেম্বর তৎকালীন প্রধান বিচারপতি কে এম হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের জুডিশিয়াল কাউন্সিল বিচারপতি সৈয়দ শাহিদুর রহমানের যাবতীয় কার্যক্রমকে ‘প্রকাশযোগ্য নয়` বলে ঘোষণা করেন। এই আদেশের বিরুদ্ধে ইদ্রিসুর রহমান নামের এক আইনজীবী সুপ্রিম কোর্টে আপিল করেন।
আজ বুধবার আপিল বিভাগ শুনানি শেষে রাষ্ট্রপতির অপসারণের আদেশ বহাল রাখলেন।
এআই





