নারায়ণগঞ্জ-৫ আসনের উপ-নির্বাচনে প্রার্থিতা খারিজের বিরুদ্ধে রাফিউর রাব্বির করা রিট আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার রিটটির শুনানির এক পর্যায়ে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহ মো. মুনীর শরীফ।

তিনি সাংবাদিকদের জানান, আবেদনটি আদালত (আউট অফ লিষ্ট করেছে) কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন।

উল্লেখ্য, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রাফিউর রাব্বির নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। ঋণখেলাপি হওয়ায় ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দেওয়া ১ শতাংশ ভোটারের সমর্থন তালিকায় ত্রুটি থাকায় গত ১ জুন মনোনয়নপত্র বাছাইয়ের দিন তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ।

ঢাকা, কেএ ১৬ জুন (টাইমনিউজবিডি.কম)//