রামুর বৌদ্ধ মন্দিরে হামলার ঘটনায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদকে ৪ সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
সোমবার রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি মো.মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ৫ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইকরামুল হক টুটুল। তোফায়েল আহমেদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মকবুল হোসেন।
২০১২ সালে সেপ্টেম্বর মাসে কক্সবাজারে রামুর বৌদ্ধ মন্দিরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় আসামি ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলার জামায়াত সমর্থিত চেয়ারম্যান তোফায়েল আহমেদ। এ মামলায় ২০১৩ সালের ২৯ নভেম্বর গ্রেফতার হন তিনি। পরে চলতি বছরের ১৯ মার্চ হাইকোর্ট থেকে জামিন পান তোফায়েল।
এ জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করলে সোমবার তোফায়েলকে নিম্ন আদালতে ৪ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন।
[b]ঢাকা, কেএ ১২ এপ্রিল(টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]
অপরাধ
উপজেলা চেয়ারম্যানকে আত্মসমর্পনের নির্দেশ
রামুর বৌদ্ধ মন্দিরে হামলার ঘটনায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদকে ৪ সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।