বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেনের জামিন ও রিমান্ড নাকোচ করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম রেজাউল করিম এ আদেশ দেন।
আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও মাসুদ রানা।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফজলুর রহমানের বরাত দিয়ে খন্দকার মাহবুব হোসেনের আইনজীবী এ তথ্য জানান।
গত ২০১৩ সালের ৩ মার্চ পুলিশের কাজে বাধা, হত্যা চেষ্টা, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় রমনা থানায় দায়ের একটি মামলায় ‘শ্যোন এরেস্ট’ দেখিয়ে সিএমএম আদালতে খন্দকার মাহবুবের এ রিমান্ড চেয়েছে পুলিশ।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে পুলিশ তাকে আটক করে। পরে ৫ জানুয়ারি রমনা থানায় দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
ঢাকা, জানুয়ারি ২৮ (টাইমনিউজবিডি.কম) // জিই
অপরাধ
খন্দকার মাহবুবের জামিন ও রিমান্ড নাকোচ
বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেনের জামিন ও রিমান্ড নাকোচ করেছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম রেজাউল করিম এ আদেশ দেন।





