রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সময়ে তাদের গ্রেফতার করা হয়। খবর ডিএমপি নিউজের।
এ সময় তাদের হেফাজত থেকে ৮৮৪ গ্রাম ৪৩৩ পুরিয়া হেরোইন, এক ক্যান বিয়ার, এক বোতল বিদেশি মদ, ২৩ হাজার ২০০ পিস ইয়াবা, ৬২ বোতল ফেনসিডিল ও ২১ কেজি ৫৫৫ গ্রাম ৪৬৫ পুরিয়া গাঁজা জব্দ করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৯৭টি মামলা করা হয়েছে।
এমআর





