আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হকের সংসদ সদস্যপদ অবৈধ ঘোষণা চেয়ে হাইকোর্টে একটি নির্বাচনী রিট আবেদন করা হয়েছে। একই সঙ্গে তার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের নির্বাচনকেও বাতিল ঘোষণা করার নির্দেশনা চাওয়া হয়েছে।
দশম জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসন থেকে বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বঙ্গবন্ধু হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌসুলী এডভোকেট আনিসুল হক।
জেলা রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাতিল করায় ১০ম জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে না পেরে জাতীয় পার্টির (জেপি) মনোনয়নপ্রাপ্ত প্রার্থী খন্দকার হেবজুর রহমান ওই রিট দায়ের করেন।
‘নির্বাচনী’ আবেদনপত্র গ্রহণের জন্য নির্ধারিত বিচারপতি সৌমেন্দ্র সরকারের একক বেঞ্চে সোমবার ওই আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।
রিটকারীর আইনজীবী এডভোকেট মো. শহিদুল্লাহ ভূঁইঞা জানান, ১১ ফেব্রুয়ারি দায়ের করা রিটে আইনমন্ত্রণালয়ের সচিব,নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার, সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক, পুলিশ সুপার ও এডভোকেট আনিসুল হককে বিবাদী করা হয়েছে।
তিনি জানান, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের সঙ্গে সাংঘর্ষিক না হলেও অবৈধভাবে (জেপি) প্রার্থী খন্দকার হেবজুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এবং আওয়ামী লীগের প্রার্থীকে বিনাপ্রতিদ্বন্ধীতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এছাড়া ওই প্রার্থী লাভজনক পদে থেকে নির্বাচন করেছেন। সংসদ সদস্য হওয়ার পরে পদত্যাগ করেছেন । যা গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ও সংবিধান পরিপন্থি।
[b]ঢাকা,২৩ ফেব্রুয়ারি(টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
অপরাধ
আইনমন্ত্রীর সংসদ সদস্যপদের অবৈধ ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট
আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হকের সংসদ সদস্যপদ অবৈধ ঘোষণা চেয়ে হাইকোর্টে একটি নির্বাচনী রিট আবেদন করা হয়েছে। একই সঙ্গে তার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের নির্বাচনকেও বাতিল ঘোষণা করার নির্দেশনা চাওয়া হয়েছে।





