স্থায়ী নিয়োগ পাওয়া হাইকোর্টের আট বিচারপতি শপথ নিয়েছেন। রোববার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা পর্যায়ক্রমে আট বিচারপতিকে শপথবাক্য পড়ান।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিরুল ইসলাম শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

বিচারপতিগন হলেন, বিচারপতি এস এম মজিবুর রহমান, বিচারপতি আমির হোসেন, বিচারপতি খিজির আহমেদ চৌধুরী, বিচারপতি রাজিক আল জলিল, বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী, বিচারপতি মো. ইকবাল কবির, বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. সোহরাওয়ারদী।

তাঁদের সঙ্গে ২০১৫ সালের ৯ ফেব্রুয়ারি অতিরিক্ত বিচারক হিসেবে মো. ফরিদ আহমেদ শিবলী ও জে এন দেব চৌধুরীও নিয়োগ পেয়েছিলেন। উল্লেখ্য জে এন দেব চৌধুরী গত ১৫ ডিসেম্বর মারা গেছেন।

বুধবার আইন মন্ত্রণালয় তাঁদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। 

নাজিব