সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতি এ এইচ এম সামসুদ্দিন চৌধুরী মানিকের ক্রেডিট কার্ড চুরির মামলায় চার্জ গঠন করা হয়েছে।
সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক শুনানি শেষে ওই চার্জ গঠন করেন।
ক্রেডিট কার্ডে কেনাকাটার অভিযোগে জুবাইদা সুলতানা নামে এক আসামির বিরুদ্ধে এ চার্জ গঠন করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৭ জুন বিচারপতি এএইচ এম সামসুদ্দীন চৌধুরীর ক্রেডিট কার্ড জালিয়াতি করেন মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির রিপ্রেজেনটেটিভ জোবাইদা সুলতানা। এ ঘটনায় ওইদিন বিচারপতির স্ত্রী সাবেরা আহম্মেদ চৌধুরী কলি বাদী হয়ে রমনা থানায় মামলাটি করেন।
এএইচ





