রাজধানীর মধ্যবাড্ডায় ট্রিপল মার্ডারের ঘটনায় দায়েরকৃত মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার রাতে বাড্ডা ও ভাটারা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মুনতাসিরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানাননি।

তিনি বলেন, এ বিষয়ে বিস্তারিত জানাতে বেলা সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে।

এআর