পল্টন ও মতিঝিল থানায় দায়ের করা নাশকতার দুই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।
সোমবার হাইকার্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
পল্টন ও মতিঝিল থানায় নাশকতার অভিযোগে মির্জা আব্বাসের বিরুদ্ধে ২০১৩ সালের ডিসেম্বর ও ২০১৪ সালের জানুয়ারি মাসে এ দুটি মামলা দায়ের করে পুলিশ।
এ মামলায় তিনি জামিন চেয়ে হাইর্কোর্টে আবেদন করেন। শুনানি শেষে আদালত আজ এ আদেশ দেন।
আদালতে আব্বাসের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট সগীর হোসেন লিওন।
এসএইচ





