কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনকে চাঁদাবাজী মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার আনুমানিক বেলা ২টায় তাকে কুষ্টিয়া শহরতলীর চৌড়হাস ফুলতলা থেকে গ্রেফতার করা হয়।
গত ৫ মে সোমবার বিকাল সাড়ে ৫টায় দাবীকৃত চাঁদা না পেয়ে শহরের চৌড়হাস এলাকার হার্ডওয়ার ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুনকে পিটিয়ে হাত ও পা ভেঙ্গে দেয় বলে জানান কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক।
৯ মে ব্যবসায়ী আব্দুল্লাহর বাবা পরিবহন ব্যবসায়ী মনির হোসেন বাদি হয়ে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মামুনসহ ৬ জনের নামে মামলা দায়ের করেন।
মামলার পর থেকেই পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে আসছিল। গ্রেফতারের পর মামুনকে আদালতে প্রেরণ করা হয় বলে জানায় পুলিশ।
[b]ঢাকা, ২৩ মে (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]
অপরাধ
ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনকে চাঁদাবাজী মামলায় গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার আনুমানিক বেলা ২টায় তাকে কুষ্টিয়া শহরতলীর চৌড়হাস ফুলতলা থেকে গ্রেফতার করা হয়।





