বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক ২ মামলায় আদালতে হাজিরা দেবেন।
রোববার সকাল সাড়ে ১০ টায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তারেক মাইনুল ইসলাম ভূঁইয়ার আদালতে মামলা দুটির শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মির্জা ফখরুলের আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত বছরের মার্চ মাসে যানবাহন ভাঙচুর-আগুন ও রাজপথে ত্রাস সৃষ্টির অভিযোগে দায়ের করা মামলা দুইটির মধ্যে একটি পল্টন থানায় ও অপরটি শাহজাহানপুর থানায় দ্রুত বিচার আইনের মামলা।
এ দুই মামলার আসামিরা হলেন- মওদুদ আহমদ, আব্দুল্লাহ আল নোমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমান উল্লাহ আমানসহ প্রায় ৪৬ জন।
[b]ঢাকা, ৮ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
অপরাধ
২ মামলায় আদালতে হাজিরা দেবেন ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক ২ মামলায় আদালতে হাজিরা দেবেন। রোববার সকাল সাড়ে ১০ টায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তারেক মাইনুল ইসলাম ভূঁইয়ার আদালতে মামলা দুটির শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে





