মিথ্যা তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা সনদ গ্রহণের অভিযোগে পানি উন্নয়ন রোর্ডের (পাউবো) সদ্য অবসরপ্রাপ্ত ডিজি (মহাপরিচালক) মো. সাহিদুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয় থেকে মঙ্গলবার তার কাছে তলবের এ নোটিশ পাঠানো হয়েছে। দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।
দুদকের সহকারী পরিচালক সেলিনা আকতার মনি এ নোটিশ করেছেন।
নোটিশে সাহিদুরকে বৃহস্পতিবার দুদকে হাজির হতে বলা হয়েছে।
এএইচ





