বিএনপির কেন্দ্রীয় নেতা এস শরফুদ্দিন আহমেদ সান্টু এবং তার স্ত্রীর স্থাবর অস্থাবর সম্পদের বিবরণী চেয়ে নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।
গত ২৪ এপ্রিল দুদকের উপপরিচালক শেখ মো:ফানাফিল্যা  ২০০৪ সালের দুদক আইন ২৬(১) ধারায় ৭ কার্য দিবসের মধ্যে সম্পদ বিবরণী চেয়ে নোটিশ পাঠিয়েছেন।
নোটিশে বলা হয়েছে নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী জমা দিতে ব্যর্থ হলে ২০০৪ সালের দুদক আইন ২৬ (২) ধারায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এই নোটিশ শরফুদ্দিন আহমেদ সান্টুর বর্তমান ঠিকানা প্রাইমভিউ প্লানিং ৪০১/৭ গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা ও গ্রামের বাড়ি আবদুল্লাহ নিবাস, বাউন কম্পাউন্ড রোড, জেলা বরিশাল এই ঠিকানায়ও পাঠানো হয়েছে।
[b]ঢাকা,একে, ২৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) //এসআর[/b]