ত্বকী মঞ্চের আহবায়ক ও নারায়ণগঞ্জ ৫ আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী রাফিউর রাব্বির মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপীল খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার বিকালে নির্বাচন কমিশন সচিবালয়ে আপীল খারিজের কথা জানান ভারপ্রাপ্ত সচিব  মো. সিরাজুল ইসলাম। এর আগে দুপুরে আপিলের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়।
আগামী ২৬ জুন  নারায়ণগঞ্জ-৫ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে  ভারপ্রাপ্ত সচিব বলেন, স্বতন্ত্রপ্রার্থী  রাব্বির প্রতিষ্ঠান সাইন নিটওয়্যার সোনালী ব্যাংক থেকে ১৯ কোটি ৪০ লাখ ১০৪ টাকা ঋণ নিয়ে খেলাপি হিসেবে তালিকাভুক্ত। নির্বাচনী আইন অনুযায়ী, কোন ঋণ খেলাপি সংসদ নির্বাচন করতে পারে না। আর তাই তার আবেদন খারিজ করে রিটানিং কর্মকর্তার দেয়া রায় বহাল রাখেন কমিশন।
এর আগে  রিটার্নিং কর্মকর্তা মীর সারোয়ার মোর্শেদ ১ জুন স্বতন্ত্র প্রার্থী রাব্বির প্রতিষ্ঠান সাইন নিটওয়্যার সোনালী ব্যাংক থেকে ১৯ কোটি ৪০ লাখ ১০৪ টাকা ঋণ নিয়ে খেলাপি  থাকায় তার মনোনয়নপত্র বাতিল করেন। ঋণ খেলাপির অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করলে গতকাল বুধবার বিকাল ৫টায় ইসির চিঠিপত্র আদান-প্রদান শাখায় তিনি আপিলের কাগজ জমা দেন।
ইসি থেকে জানানো হয়, স্বতন্ত্র প্রার্থী রাব্বিসহ ৮ জন মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে  রাব্বিসহ  বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্ট( বিএনএফ) সমর্থিত প্রার্থী আবু হামিদুর রহমানের মনোনয়নপত্রও বাতিল করে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।
আওয়ামী লীগের নগর সভাপতি স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন, জাতীয় পার্টির একেএম সেলিম ওসমান, আওয়ামী লীগের সাবেক এমপি এস এম আকরাম (স্বতন্ত্র), মো. শফিকুল ইসলাম (কৃষক শ্রমিক জনতা লীগ) ইকবাল সিদ্দিকী ও সেরাজুল মজিদসহ ৬ জন নির্বাচনে প্রতদ্বন্দ্বিতা করবেন।  
গত ১ মে নারায়ণগঞ্জ-৫ আসনের সংদস সদস্য এ কে এম নাসিম ওসমান ভারতের দেরাদুনের একটি হাসপাতালে মারা যান । ৬ মে আসনটি শূণ্য ঘোষণা করে সংসদ সচিবালয়। বিধি অনুসারে কোন আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
১৯ মে প্রধান নির্বাচন কমিশনার ( সিইসি)  কাজী রকিব উদ্দিন নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনের এ তফসিল ঘোষণা করেন।
তফসিলে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৯ মে ছিল, ১ মে  ছিল মনোনয়নপত্র যাচাই-বছাইয়ের দিন। প্রত্যাহারে শেষ দিন আগামী  ৯ জুন ।
 জাতীয় পার্টির প্রার্থী হিসেবে নাসিম ওসমান ১৯৮৬, ১৯৮৮, ২০০৮ ও ২০১৪ সালে সাংসদ নির্বাচিত হন। তার বাবা এ কে এম সামসুজ্জোহা ১৯৭০ ও ১৯৭৩ সালে এ আসন থেকে   সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
[b]ঢাকা, এএম // ৫ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]