বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদসহ ৬ নেতার বিরুদ্ধে বিভিন্ন থানায় দায়ের করা মামলায় অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।
রোববার বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বিকালে তাদের জামিন মঞ্জুর করে আদেশ দেন।
মতিঝিল থানায় পুলিশের গাড়ি পোড়ানোর ঘটনায় উস্কানিদাতা ও বাংলামটরে পুলিশ হত্যার অভিযোগে দায়ের করা মামলা দু‘টিতে ব্যারিস্টার মওদুদ আহমেদ, রফিকুল ইসলাম মিয়া, এমকে আনোয়ার ও বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের জামিন গ্রহণ করেন।
অন্যদিকে বিএনপির অপর স্থায়ী কমিটির সদস্য বিগ্রেডিয়ার আসম হান্নান শাহের পাঁচটি মামলায় ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন আদালত। তার বিরুদ্ধে হরতাল-অবরোধে গাড়ি পোড়ানো, পুলিশ হত্যা, সরকার পতনের উস্কানি দাতার অভিযোগ এনে ৫টি মামলা ছিল।
বিএনপির অপর নেতা মীর মোহাম্মদ নাসিরের বিরুদ্ধে চট্টগ্রামের কতোয়ালি থানায় সিএনজি ভাংচুরের অভিযোগে দায়ের করা মামলায় ৬ মাসের অন্তবর্তীকালীন জামিন দেন।
শনিবার সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনগুলো করা হয়।
শুনানিতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সমিতির সভাপতি এজে মোহাম্মদ আলী, সাবেক সভাপতি জয়নুল আবেদীন, সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন,মো সেলিম।
জামিন আবেদনের শুনানির সময় আইনজীবীরা বলেন, মামলার আসামিদের বিরুদ্ধে হরতাল-অবরোধে গাড়ি পোড়ানো, পুলিশ হত্যা, সরকার পতনের উস্কানি দাতার অভিযোগ এনে মামলা দায়ের করা হয়। যাতে তারা জড়িত ছিলেন না।
রাষ্ট্রপক্ষের যুক্তিতে  মো. সেলিম জামিনের বিরোধীতা করে বলেন, (এফআরআই)এজাহার ভুক্ত আসামী না হলেও তারা মূল পরিকল্পনা কারী ও হেফাজতের নাশকতায় অর্থ যোগানদাতা ছিলেন। কিন্তু আদালত আমাদের যুক্তি গ্রহণ না করে জামিন মঞ্জুর করেছে। আমরা এই আদেশ সংক্ষুব্ধ, তাই আপিল করবো। [b]
ঢাকা, জিই, ২৬ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]